রথসচাইল্ড ব্যাংকিং বংশের বিখ্যাত ব্যক্তিত্ব জ্যাকব রথসচাইল্ড মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। পরিবার সূত্র জানিয়েছে, গত সোমবার মারা গেছেন তিনি, পারিবারিক ছোট অনুষ্ঠানের মাধ্যমে ইহুদি রীতি অনুযায়ী তাকে সমাহিত করা হবে। শীর্ষ ধনীর তালিকায় নাম ওঠানো জ্যাকব লন্ডনের বার্কশায়ারে জন্মগ্রহণ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট চার্চ কলেজে ইতিহাস অধ্যয়ন শেষে পারিবারিক ব্যাংক এনএম রথসচাইল্ড অ্যান্ড সন্সে যোগদানের মাধ্যমে ১৯৬৩ সালে নিজের কর্মজীবন শুরু করেন। তিনি নিজস্ব ব্যবসা ও অসংখ্য দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।