জার্মানির উৎপাদন কার্যক্রম চার মাসের সর্বনিম্নে নেমেছে, যা দেশটিতে মন্দার গতি ত্বরান্বিত করার ইঙ্গিত দিচ্ছে। ইউরোজোনের অর্থনৈতিক পাওয়ার হাউজ হিসেবে পরিচিত দেশটির ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে তীব্রভাবে পতন হয়েছে। গত মাসের ৪৫ দশমিক ৫ থেকে চলতি মাসে এ সূচক নেমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৩-এ, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন স্তর। জার্মানিতে সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ৪৭ ৪৬ দশমিক ১-এ নেমে এসেছে। এ সূচক ৫০-এর নিচে নামা একটি সংকোচন নির্দেশ করে। খবর আরটি
জার্মানির উৎপাদন কার্যক্রম চার মাসের সর্বনিম্নে
জার্মানির উৎপাদন কার্যক্রম চার মাসের সর্বনিম্নে নেমেছে, যা দেশটিতে মন্দার গতি ত্বরান্বিত করার ইঙ্গিত দিচ্ছে। ইউরোজোনের অর্থনৈতিক পাওয়ার হাউজ হিসেবে পরিচিত দেশটির ম্যানুফ্যাকচারিং পারচেজিং










