সম্প্রতি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ স্কিমের আওতায় দুটি ক্রেডিট গ্যারান্টি সুবিধায় অংশগ্রহণের চুক্তি সম্পাদন করা হয়েছে। যার আওতায় নারী উদ্যোক্তাদের জন্য গঠিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ খাতের জন্য ১ হাজার ৪০০ কোটি টাকার স্কিম থেকে প্রদেয় ঋণের ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদান করা যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক নাহিদ রহমান এবং ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
ইউনাইটেড ফাইন্যান্স-বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
সম্প্রতি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ স্কিমের আওতায় দুটি ক্রেডিট গ্যারান্টি সুবিধায় অংশগ্রহণের চুক্তি সম্পাদন করা হয়েছে।










