এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরীন ফাতেমা আওয়াল। সেক্রেটারি জেনারেল বা মহাসচিব নির্বাচিত হয়েছেন ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক ইশমাম। রাজধানীর গুলশান ক্লাবের ল্যামডা হলে রোববার সিসিবির ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিদায়ী নির্বাহী কমিটির সুপারিশ অনুযায়ী নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। নবগঠিত এ নির্বাহী কমিটি ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিসিবির নবগঠিত নির্বাহী কমিটিতে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন পোল্যান্ডের অনারারি কনসাল জেনারেল রেশাদুর রহমান। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইপ্রাসে অনারারি কনসাল শাহাব সাত্তার এবং পর্তুগালের অনারারি কনসাল শাখাওয়াত হোসেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন গ্রিসের অনারারি কনসাল জেনারেল ফারুক হাসান, ভানুয়াতুর অনারারি কনসাল ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, লাও পিডিআরের অনারারি কনসাল জেনারেল আরিক মোর্শেদ, উরুগুয়ের অনারারি কনসাল মোস্তফা কামরুস সোবহান এবং ইসোয়াতিনির অনারারি কনসাল মোর্শেদুল আলম চাকলাদার।










