অস্থিতিশীল বিদ্যুৎ বাজারে নতুন অংশীদার আকৃষ্ট করতে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুর। প্রতিযোগিতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ভোক্তাদের জন্য কমানো হয়েছে বিদ্যুৎ খরচ। সাম্প্রতিক বছরগুলোয় উচ্চ স্পটে বিদ্যুতের মূল্য খুচরা বিক্রেতাদের বাজার থেকে সরিয়ে দিয়েছে, যা নিয়ন্ত্রকদের দাম স্থিতিশীল করার জন্য একটি মূল্যসীমা প্রবর্তন করতে প্ররোচিত করেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

তবে ভবিষ্যৎ সরবরাহ বাজারে তারল্য সংকট প্রবৃদ্ধিকে ও প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে। সিঙ্গাপুর ২০১৮ সালে গ্রাহকের জন্য তার বিদ্যুৎ খাত উন্মুক্ত করে দেয়। অনুমতি দেয়া হয় বিদ্যুৎ সরবরাহকারী বেছে নেয়ার। তবে স্পট বিদ্যুতের মূল্যের অস্থিরতায় অনেক স্বাধীন খুচরা বিক্রেতা ব্যবসা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকট খুচরা বিক্রেতাদের আরো বেশি প্রভাবিত করেছে। 

এদিকে প্রতিযোগিতার অভাবে আরো সাশ্রয়ী মূল্যের সরবরাহকারীদের জন্য সীমিত মাত্রায় বিকল্প রয়েছে পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে গ্রাহক উচ্চতর বিদ্যুৎ বিলের সম্মুখীন হচ্ছেন। সমাধান খুঁজতে সিঙ্গাপুরে বিদ্যুতের বাজার পুনরুত্থানের প্রচেষ্টা চলছে।