আইপিডিসি ফাইন্যান্স বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে শুরু করে দেশব্যাপী ছড়িয়ে থাকা শাখাগুলোর মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এ উদ্যোগ দেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের প্রতি আইপিডিসি ফাইন্যান্সের আন্তরিক প্রচেষ্টার একটি উদাহরণ বলে মন্তব্য করেছেন আর্থিক প্রতিষ্ঠানটির এমডি রিজওয়ান দাউদ সামস।