যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম (ফেড) আগামী বছর পাঁচ দফায় সুদহার কমাতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে নিউইয়র্কভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটি বলছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ধীরগতি ফেডের সুদহার কমাতে ভূমিকা রাখবে। গোল্ডম্যান স্যাকসের ধারণা, ২০২৪ সালের মার্চ থেকে জুনের মধ্যে তিন দফায় ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমিয়ে আনবে ফেড। এরপর বছরের দ্বিতীয়ার্ধে আরো দুই দফায় ঋণ গ্রহণের ব্যয় আরো সহজ করবে ফেড। ইয়াহু ফাইন্যান্স