এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জালালুল আজিম। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন ও ফারুক মাহমুদসহ সব প্রকল্পের প্রধানরা। সারা দেশ থেকে সফল উন্নয়ন কর্মকর্তারা এ সম্মেলনে যোগ দেন।