মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির আয়োজনে ব্যাংকান্স্যুরেন্সের ওপর তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। সম্প্রতি এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।
মিডল্যান্ড ব্যাংকে ব্যাংকান্স্যুরেন্সের ওপর প্রশিক্ষণ কর্মশালা
মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির আয়োজনে ব্যাংকান্স্যুরেন্সের ওপর তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে।










