এর মাধ্যমে ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডধারীরা আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অংশীদারত্বের আওতায় এলিজেবল গ্রাহকরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও ভারতের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোয় অগ্রাধিকারমূলক মূল্যছাড়, এক্সক্লুসিভ হেলথ প্যাকেজ এবং ডেডিকেটেড হেলথকেয়ার অ্যাসিস্ট্যান্স সুবিধা উপভোগ করবেন।

এ নেটওয়ার্কে বিশ্বের স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্যামিটিভেজ হাসপাতাল, সানওয়ে মেডিকেল সেন্টার, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনইগলস হাসপাতাল, ফ্যারার পার্ক হাসপাতাল, আইকন ক্যানসার সেন্টার এবং গুয়াংজু ফোসুন হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ব্র্যাক ব্যাংক বলছে, এ অংশীদারত্ব ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সেবাকে আরো সমৃদ্ধ করার প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে ব্যাংকিং সেবার গণ্ডি পেরিয়ে গ্রাহকদের পরিবর্তিত ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজন বিবেচনায় অর্থবহ লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করাই লক্ষ্য।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিংয়ের হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ, হেড অব ডেবিট কার্ডস রাসিফ আল করিম, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ উপস্থিত ছিলেন। অন্যদিকে আইএমআইসির পক্ষে ছিলেন চেয়ারম্যান ফারজানা ওয়ালি লিজা, ব্যবস্থাপনা পরিচালক মারুফ হাসান (এমডি) এবং কো-অর্ডিনেটর অ্যান্ড ডিরেক্টর মুনতাসির মামুন।

এ উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের কেবল আর্থিক সেবা দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গ্রাহকদের জন্য অর্থবহ ও বাড়তি সুবিধা দেয়াই আমাদের লক্ষ্য। আইএমআইসির সঙ্গে এ চুক্তির মাধ্যমে আমাদের গ্রাহকরা নির্ভরযোগ্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সহজেই সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি উপভোগ করবেন বিশেষ সুবিধা ও সহায়তা।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কৌশলগত সহযোগিতার মাধ্যমে আর্থিক সেবার পাশাপাশি গ্রাহকদের জন্য লাইফস্টাইল, ওয়েলনেস এবং হেলথকেয়ার সুবিধা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগটি তারই প্রতিফলন।