বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সম্প্রতি ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি