'বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৪' আজ। এ উপলক্ষে সকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালিরে আয়োজন করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন 'বাংলাদেশ অ্যাক্রিডিটেশেন বোর্ড' আয়োজিত র্যালিটি শিল্প মন্ত্রণালয় ভবন (৯১, মতিঝিল বা/এ, ঢাকা) থেকে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বক চত্বর), জনতা ভবন (জনতা ব্যাংক প্রধান কার্যালয়) এর সামনে দিয়ে মতিঝিল রোড ও মেসার্স পুবালী ফিলিং স্টেশন (মতিঝিল পেট্রোল পাম্প) হয়ে শিল্প মন্ত্রণালয় ভবনে শেষ হয়।
এর আগে রঙিন বেলুন ওড়িয়ে সিনিয়র সচিব 'বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস' এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে সরকার 'বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসকে 'গ' শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) “বাংলাদেশ অ্যাক্রেডিটেশন আইন, ২০০৬" অনুযায়ী গঠিত হয়। জাতীয় অ্যাক্রেডিটেশন কর্তৃপক্ষ হিসাবে এটি দেশের মান অবকাঠামো ও সাজুয্য নিরূপণ পদ্ধতির উন্নয়ন, দেশীয় পণ্য ও সেবার মানোন্নয়ন নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, আমদানিকৃত পণ্যের মান নিয়ন্ত্রণে সহায়তা দান এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করে চলছে।- বিজ্ঞপ্তি










