স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন এসইউবি পরিবেশ ক্লাব ও এসইউবি ফার্মা এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক ক্লাব দুটি পৃথক শোভাযাত্রা বের করে। দ্বিতীয় দিন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভপ্রো পার্টনারস (গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজি) এর রিসার্চ ফেলো মুহাম্মদ সেলিম হোসেন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের উপদেষ্টা ড. মুহাম্মদ হুমায়ুন কবির। এসব আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো ভিসি, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।