শিগগিরই অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা নেই জার্মানির। সাম্প্রতিক তথ্য বলছে, দেশটির শিল্পোৎপাদন উল্লেখযোগ্য হারে কমেছে, যা পুনরুদ্ধারের পথে বড় বাধা। খবর রয়টার্স।
ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিস জানিয়েছে, আগের মাসের তুলনায় মে মাসে উৎপাদন দশমিক ২ শতাংশ কমেছে। রয়টার্সের বিশ্লেষকরা এর আগে উৎপাদনে স্থবিরতা আসার পূর্বাভাস দিয়েছিলেন।
আইএনজির প্রধান অর্থনীতিবিদ কার্স্টেন ব্রাজেস্কি দুর্বল দৃষ্টিভঙ্গি, কম অর্ডার আসা, নতুন উদ্যোগ সৃষ্টির অভাবের পাশাপাশি ইউক্রেনের যুদ্ধ ও নবায়নযোগ্য শক্তির পরিবর্তনের মতো কাঠামোগত অভাবের টক্সিক কম্বিনেশনের প্রতি ইঙ্গিত করেছিলেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতা এরই মধ্যে কমে এসেছে এবং সম্ভবত আরো অবনতি ঘটতে পারে।’
মে মাসে আশ্চর্যজনক বৃদ্ধির পরে সম্প্রতি ক্রয়াদেশগুলো কিছুটা আশা সঞ্চার করেছিল। শিল্পোৎপাদনের এ তথ্য ইউরোপের বৃহত্তম অর্থনীতির চড়াই-উতরাইয়ের প্রতিচ্ছবি। সম্ভবত অর্থনৈতিক আউটপুট নতুনভাবে কমতে যাচ্ছে।’










