এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় এনআরবি ব্যাংকের সব কর্মকর্তা, কার্ডধারী গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবরেটরি পরীক্ষা, রেডিওলজি, কার্ডিয়াক ইমেজিং, ওয়েলনেস, নান্দনিক ও চর্মরোগ চিকিৎসাসহ বিভিন্ন রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরিষেবার ওপর মূল্য ছাড় সুবিধা পাবেন।