এর মাধ্যমে ক্রেতারা স্কুটি অথবা স্বর্ণ জেতার সুযোগ পাচ্ছেন। দেশের যেকোনো প্রান্তের নারীরা খুব সহজে এ ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এজন্য তাদের ফ্রিডমের নির্ধারিত কিছু প্যাক কিনতে হবে।

এসিআই লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পেইনের আওতায় পণ্য ক্রয়ের পর ক্রেতাদের একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর ওয়েবসাইটে দেয়া নির্দেশিকা অনুসরণ করে এতে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশব্যাপী আয়োজিত এ বিশেষ ক্যাম্পেইনটি চলবে জুলাই পর্যন্ত।

ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানতে দেশের নিউজ চ্যানেলগুলোতে চোখ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া যেকোনো সর্বশেষ খবর ও নিয়মিত আপডেট পেতে ফ্রিডমের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে যুক্ত থাকার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।