বিক্রি বাড়ায় বিদ্যুচ্চালিত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার শেয়ারদর ৫ শতাংশ বেড়েছে। ইভি প্রতিষ্ঠানটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৪ লাখ ৬৬ হাজার গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে বিক্রি বেড়েছে প্রায় ১০ শতাংশ। ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের মতে, তখন ৪ লাখ ৪৭ হাজার ইউনিট বিক্রয় করেছিল প্রতিষ্ঠানটি। টেসলা চলতি বছর গাড়ির দাম কমিয়েছে। টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক এপ্রিলে বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছিলেন, ‘গাড়ির দাম কমানোর জন্য বাজারে চাহিদা বেড়েছে। বর্তমানে উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি বাজার চাহিদা রয়েছে।’ সিএনএন
ঊর্ধ্বমুখী টেসলার শেয়ারদর
বিক্রি বাড়ায় বিদ্যুচ্চালিত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার শেয়ারদর ৫ শতাংশ বেড়েছে।










