অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। তিনি ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মানব সম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান একেএম হাসান রহিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি