এর অংশ হিসেবে রোববার ঢাকায় ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। মধুমতি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স মো. সফিকুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।