বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে সম্প্রতি সারা দেশে ছড়িয়ে থাকা স্কুল থেকে শ্রেষ্ঠ ৪৫০টি দেয়াল-পত্রিকা সংগ্রহ করে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ঢাকায় এসিআই সেন্টারে আয়োজন করে ‘ভয়েস অব ফ্রিডম’ নামের এক অনন্য দেয়াল-পত্রিকা প্রদর্শনীর। ভয়েস অব ফ্রিডম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে জনপ্রিয় সাহিত্যিক ও প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়া এসিআই থেকে উপস্থিত ছিলেন মো. কামরুল হাসান (বিজনেস ডিরেক্টর, এসিআই কনজিউমার ব্র্যান্ডস), খন্দকার ইশতিয়াক আহমেদ (বিজনেস ম্যানেজার, হাইজিন বিজনেস), মো. নাহিদ নেওয়াজ (জিএম, মিডিয়া ও কমিউনিকেশন) প্রমুখ।