চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফা বেড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২২ পয়সা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৮ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে এককভাবে ১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে এককভাবে ৩১ টাকা ৪২ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়াহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৩৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৪ লাখ টাকা বা ৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৬৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৬ টাকা ৪৫ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৩৫ লাখ টাকা, আগের হিসাব বছরের যা ছিল ৯ কোটি ৮ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৬ টাকা ৪৫ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৩৩ টাকা ৪ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইউনাইটেড ইন্স্যুরেন্স। ২০১৯ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ইউনাইটেড ইন্স্যুরেন্স। এর মধ্যে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ নগদ ও ৫ দশমিক ৯৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৭ হিসাব বছরে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। ২০১৬ হিসাব বছরের জন্যও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে গতকাল ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের সমাপনী দর ছিল ৩৫ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৩ টাকা ১০ পয়সা ও ৬৫ টাকা।











