ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ের কার্যক্রম পর্যালোচনা করা হয়। ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান। তিনি বলেন, ‘ব্যাংকের প্রতিষ্ঠাকালীন দুটি স্লোগান ছিল—ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত এবং কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক; যা আজও আমাদের পথচলার মূল আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।’
এ সময় ইসলামী ব্যাংকের এমডি আমদানি-রফতানিসহ ব্যবসা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া; সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো ভূমিকা পালন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, নয়টি জোনের জোনপ্রধান ও চারটি করপোরেট শাখার প্রধানরা।










