এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ। সভায় প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। ইউসিটিসি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের একটি সম্মেলন আয়োজনের মাধ্যমে ইউসিটিসি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এর মাধ্যমে দেশী-বিদেশী গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের গবেষণামুখী কার্যক্রম আরো গতিশীল হবে।
সভায় সম্মেলনের সম্ভাব্য সময়সূচি হিসেবে চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ নির্ধারণের প্রস্তাব করা হয়। একই সঙ্গে এ আয়োজনের থিম নির্ধারণ, সাব-কমিটি গঠন, গবেষণাপত্র আহ্বান (কল ফর পেপারস) ও প্রকাশ এবং আন্তর্জাতিক জার্নালে নির্বাচিত প্রবন্ধ প্রকাশের সম্ভাবনার মতো বিষয়গুলো তুলে ধরা হয়।
সভায় শিক্ষকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইউসিটিসির প্রথম আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে আয়োজন করা সম্ভব হবে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।










