গত মার্চে শেষ হওয়া অর্থবছরে জাপানের খেলনার বাজার প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ইয়েন (৭০০ কোটি ডলার) স্পর্শ করেছে। বিদেশী পর্যটকদের কাছে"পোকেমনের মতো জাপানি অ্যানিমে চরিত্রগুলোর আদলে তৈরি খেলনার চাহিদা এতে ভূমিকা রেখেছে। খবর কিয়োদো এজেন্সি।
জাপান টয় অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুসারে, কার্ড গেম, খেলনা পুতুল, বিভিন্ন গাড়ির মডেল ও অন্যান্য ধরনের খেলনা বিক্রি ৯৫ হাজার ২৫০ কোটি ইয়েনে দাঁড়িয়েছে, যা এক বছর আগের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি।
ভেন্ডিং মেশিন থেকে "ক্যাপসুল খেলনা" বা প্লাস্টিক ক্যাপসুলের ভেতরে ক্ষুদ্রাকৃতির খেলনা বিক্রির পরিমাণ ৩৫ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১০০ কোটি ইয়েনে।
জাপানের বয়স্ক জনসংখ্যার নেতিবাচক প্রভাবকে কাটিয়ে বিক্রির প্রবৃদ্ধিতে শীর্ষে ছিল প্রাপ্তবয়স্কদের জন্য মডেল ট্রেন সেটের মতো খেলনা।
জাপানের অ্যানিমেটেড সিরিজ ওয়ান পিস থেকে অনুপ্রাণিত পোকেমন কার্ড ছিল বিক্রির দিক থেকে শীর্ষে। এ কার্ডগুলো বিক্রি করে এসেছে ২৩ হাজার ৪৯০ কোটি ইয়েন, যা মোট খেলনা বিক্রির ৩২ দশমিক ২ শতাংশ।










