যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশা ও ডলারের বিনিময় হার কমে যাওয়ার কারণে বিশ্ববাজারে তামার দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এছাড়া শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে তামার দাম। খবর বিজনেস রেকর্ডার। 

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) মঙ্গলবার আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ বেশি দামে তামা বেচাকেনা হয়েছে। টনপ্রতি মূল্য পৌঁছেছে ৯ হাজার ৩৭৩ ডলারে, যা গত ১৮ জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ। 

এদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জের (এসএইচএফই) পর্যবেক্ষণ করা গুদামগুলোয় দেখা যায়, জুনের শুরু থেকে তামার মজুদ ২৫ শতাংশ কমে ২ লাখ ৫১ হাজার ৬২ টনে নেমেছে, যা মার্চের পর সর্বনিম্ন।