লালমনিরহাটের পাটগ্রাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় ১২০ শিক্ষার্থীর ব্যাংক হিসাব খুলেছে এনসিসি ব্যাংক পিএলসি। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল ব্যাংকটি এ তথ্য জানায়।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখার ব্যবস্থাপক বাদশা আলমগীর, সহকারী ব্যবস্থাপক মশিউল আলম প্রধান, পাটগ্রাম পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, আতাউর রহমান, অনিল রায় এবং সামছুন নাহারসহ সংশ্লিষ্টরা।
এ সময় শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন অতিথিরা। পরে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ গাছের চারা তুলে দেয়া হয়।- বিজ্ঞপ্তি










