জলবায়ু পরিবর্তনের কারণে কলা উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পুষ্টিকর ফলটির দাম শিগগিরই বাড়তে চলেছে। বিরূপ আবহাওয়ায় সংরক্ষণ ও সরবরাহ চেইনে সমস্যার পাশাপাশি দ্রুত বাড়ছে রোগবালাইয়ের সংক্রমণ। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ফুসারিয়াম উইল্ট টিআরফোর ছত্রাক। এ ছত্রাক বাগানের সব গাছ মেরে ফেলে। এছাড়া সার, জ্বালানি ও পরিবহনের ব্যয় বৃদ্ধির পাশাপাশি শ্রমিক সংকট কলার বাজারে প্রভাবক হয়ে উঠছে। খবর বিবিসি