কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স জোরদারে এ প্রশিক্ষণের আয়োজন করে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।
সম্প্রতি অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খান। অতিথি হিসেবে আরো ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক পরিচালক (রাজশাহী) নাজিম উদ্দিন এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ক্যামেলকো শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন।
প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রাজ্জাক ও মো. আবুল কালাম আজাদ, মার্কেন্টাইল ব্যাংকের ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন এবং ফ্যাকাল্টি সদস্য মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী। প্রশিক্ষণে ব্যাংকের উত্তরাঞ্চলের বিভিন্ন শাখার ১৯২ জন কর্মকর্তা অংশ নেন। আয়োজকদের মতে, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে অংশগ্রহণকারীদের জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও কমপ্লায়েন্স সক্ষমতা বাড়ানোই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।










