গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে শতভাগ ক্যাশলেস কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন এবি ব্যাংকের এমডি তারিক আফজাল, সঙ্গে ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল এবং টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা, সরকারি কর্মকর্তাসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা।