প্রতিষ্ঠানটি এখন থেকে মূলত ব্যবসায়িক (এন্টারপ্রাইজ) ও সফটওয়্যার নির্মাতাদের জন্য প্রয়োজনীয় টুল তৈরির দিকে বেশি মনোযোগ দেবে বলে জানিয়েছে। সোরা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করার পর পরই ওপেনএআই সম্প্রতি প্লাটফর্মটি বন্ধের খবর জানায়। এ সিদ্ধান্তের ফলে বাতিল হচ্ছে ওপেনএআই ও ডিজনির মধ্যে পরিকল্পিত ১ বিলিয়ন ডলারের একটি বড় চুক্তি। কয়েক মাস আগে হওয়া ওই চুক্তির আওতায় বিশাল বিনিয়োগ করার কথা ছিল ডিজনির। পাশাপাশি ডিজনির ২০০টিরও বেশি জনপ্রিয় চরিত্র ব্যবহার করে এআই ভিডিও তৈরির সুযোগ পেত ওপেনএআই। এখন সে সম্ভাবনার পুরোপুরি সমাপ্তি ঘটল। খবর রয়টার্স
সোরার যাত্রা শেষ, এন্টারপ্রাইজ ও ডেভেলপার টুলে ঝুঁকছে ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অন্যতম আলোচিত ভিডিও নির্মাণ টুল ‘সোরা’ বন্ধ করার ঘোষণা দিয়েছে ওপেনএআই।










