অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনোয়ারুল ইসলাম গতকাল প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংকিং ইউনিটের উপমহাব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।

প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখার ৩২ কর্মকর্তা অংশগ্রহণ করছেন।