একই সঙ্গে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ এবং বিশ্বব্যাপী ১৪৬১তম স্থান অর্জন করেছে ডিআইইউ। বিশ্বের অন্যতম গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা ইউআরএপির এ স্বীকৃতি গবেষণা ও একাডেমিক উৎকর্ষে ডিআইইউর ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউআরএপির এ বছরের র্যাংকিংয়ে বিশ্বের শীর্ষস্থান অর্জন করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। গবেষণার গুণগত মান, প্রকাশনার সংখ্যা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে ইউআরএপি ওয়ার্ল্ড র্যাংকিং।
ইউআরএপি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা ও একাডেমিক মান মূল্যায়নে ছয়টি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনা করে। এগুলো হলো নাম্বার অব আর্টিকেলস, সাইটেশন ইমপ্যাক্ট, টোটাল সায়েন্টিফিক ডকুমেন্টস, আর্টিকেল ইমপ্যাক্ট টোটাল, সাইটেশন ইমপ্যাক্ট টোটাল ও ইন্টারন্যাশনাল কোলাবরেশন। এসব সূচকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার পরিমাণ ও মান, বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক গবেষণায় অবদান মূল্যায়ন করা হয়।
এ অর্জন গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, উচ্চমানের গবেষণা প্রকাশনা বৃদ্ধি এবং একাডেমিক উন্নতি নিশ্চিত করার ক্ষেত্রে ডিআইইউর নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতি।
ডিআইইউ কর্তৃপক্ষ এ গৌরবজনক অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অ্যালামনাই, দেশী-বিদেশী অংশীদার এবং সব স্টেকহোল্ডারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টা, গবেষণায় অবদান এবং একাডেমিক উৎকর্ষের প্রতি অঙ্গীকারই ডিআইইউর এ আন্তর্জাতিক সাফল্যের ভিত্তি তৈরি করেছে।










