একদিনেই সরাসরি সাক্ষাৎকার ও চাকরির সুযোগ নিয়ে আগামী ১৮ আগস্ট রাজধানীর ফার্মগেটের কেআইবি ভবনে অনুষ্ঠিত হবে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে দেশী-বিদেশী ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে দুটি পর্ব থাকবে। কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ক্যারিয়ার সামিটে কর্মসংস্থানের প্রবণতা, নেতৃত্ব ও পেশাগত উন্নয়ন বিষয়ে শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়িক নেতারা আলোচনা করবেন। একই সময়ে কনভেনশন হল-১-এ অনুষ্ঠিত জব ফেয়ারে বিভিন্ন খাতে জনবল নিয়োগে অংশ নেবে দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান।
আয়োজনের অন্যতম আকর্ষণ হবে অন-স্পট সাক্ষাৎকার ও নিয়োগ কার্যক্রম। যোগ্য প্রার্থীরা একই দিন চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ সেশন, নেটওয়ার্কিং, র্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন থাকবে। শিক্ষার্থী, সদ্য স্নাতক, অভিজ্ঞ পেশাজীবী ও ঊর্ধ্বতন নির্বাহীরা এতে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানে নেক্সটজবজ লার্নিংল্যাবের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও সার্টিফিকেশন কর্মসূচি সম্পর্কে তথ্য দেয়া হবে। এছাড়া নেক্সটজবজ রিসোর্সের হেডহান্টিং, পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন সেবাও তুলে ধরা হবে। ঊর্ধ্বতন পর্যায়ের ও গোপনীয় নিয়োগের ক্ষেত্রেও বিশেষ সুযোগ রাখা হয়েছে।
ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার ২০২৬-এ প্রবেশের জন্য আগে থেকে নেক্সটজবজ অ্যাপে নিবন্ধন করতে হবে (https://nextjobz.com.bd/job-fair/jedqo/nextjobz-presents-career-summit-job-fest-2026) ভেন্যুতে থাকবে কিউআর কোডের মাধ্যমে চেক-ইন ব্যবস্থা।
নেক্সটজবজ বাংলাদেশের একটি আধুনিক ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম, যেখানে একই জায়গায় মিলবে চাকরি খোঁজা, নিয়োগ, দক্ষতা উন্নয়ন ও স্টাফিং সেবা। আগ্রহী চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে পারবেন নেক্সটজবজ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে (https://play.google.com/store/apps/details?id=com.nextjobz&hl=en)।










