থাইল্যান্ডকে ক্রীড়া ও বিনোদনের প্রাণকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। নয়া পর্যটন ও ক্রীড়ামন্ত্রী বিদেশী পর্যটক আকর্ষণ করে তুলতে চান রেকর্ড ৩ ট্রিলিয়ন বাথ। এ টার্গেট কভিড মহামারী-পূর্ব ২০১৯ সালের ১ দশমিক ৯ ট্রিলিয়ন বাথের চেয়েও ১ দশমিক ১ ট্রিলিয়ন বাথ বেশি। বিদেশী পর্যটক সংখ্যা বাড়াতে হলে প্রয়োজন ভিসা নীতি আরো শিথিল করা। দেশটির মন্ত্রিসভাও ভিসা কড়াকড়ি ব্যবস্থায় ছাড় দিতে সম্মত হয়েছে উল্লেখ করে সুদাওয়ান বলেন, ‘পর্যটক বাড়াতে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন আমাদের পাশে রয়েছেন। তিনি কিছু পর্যটকের জন্য ভিসামুক্ত ভ্রমণসহ বিমানবন্দরের প্রসেসিং প্রক্রিয়া আরো সহজ করতে বলেছেন।’ থাইল্যান্ডের ট্যুরিজম অথরিটির গভর্নর থাপানি কিয়াটফাইবুল বলেছেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে চীন ও কাজাখস্তানের পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা চালু থাকবে। এ সময়ে বাজার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ দ্য ব্যাংকক পোস্ট
৩ ট্রিলিয়ন বাথের পর্যটন লক্ষ্যমাত্রা থাইল্যান্ডের
থাইল্যান্ডকে ক্রীড়া ও বিনোদনের প্রাণকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।










