ছয় প্রান্তিকের মধ্যে সবচেয়ে ধীরগতিতে এগোচ্ছে সিঙ্গাপুরের শ্রমবাজার, যা মূলত চাহিদা কমে যাওয়ার ইঙ্গিত। ফলে শ্রমবাজারে দাম পড়ে যাবে। সম্প্রতি দেশটির জনশক্তি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৩ সালের প্রথম তিন মাসে চাকরির সংখ্যা ৩৩ হাজার বেড়েছে, যা চতুর্থ ত্রৈমাসিকে ৪৩ হাজার ৫০০ থেকে তুলনামূলক হারে বেশি। বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় সবচেয়ে বেশি আঘাত লেগেছে ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং ও আর্থিক পরিষেবা খাতে। গত নয় প্রান্তিকে এ খাতে সবচেয়ে বেশিসংখ্যক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিবেদন বলছে, এ সময়ে ৩ হাজার ৮২০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এখনো নগররাষ্ট্রটির বেকারত্বের হার ১ দশমিক ৮ শতাংশ। তবে অনাবাসিক শ্রমিকদের কর্মসংস্থানের হার প্রথমবারের মতো প্রাক-মহামারীর সময়কালের হারকেও ছাড়িয়ে গেছে। দ্য স্ট্রেইটসটাইমস