স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা দুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর শুরু হয়েছে আমদানি-রফতানি। একই সঙ্গে চালু হয়েছে বন্দরের ভেতরকার সব কার্যক্রম।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। 

বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরা চালু ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দরের সমস্ত কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।