জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর কমেছে ৪০ দশমিক ৫৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ লাখ টাকা। দৈনিক গড় হিসাবে যা ছিল ৬ লাখ ২০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ১৮ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৩০ টাকা ৩০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর নিম্নমুখী। গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৮ টাকা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৬৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৩ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে জিএসপি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা। আলোচ্য হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৮ পয়সায়।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে জিএসপি ফাইন্যান্সের পর্ষদ। এর মধ্যে ২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ।










