রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেহের সুলতানা। পদোন্নতি পেয়ে বৃহস্পতিবার তিনি এ পদে যোগ দেন। এর আগে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ও অতফসিলি কর্মসংস্থান ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে (ডিএমডি) দায়িত্ব পালন করেন মেহের সুলতানা। বিএইচবিএফসির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

মেহের সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৬ সালে বিএইচবিএফসির সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।