ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে নিউইয়র্কভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। এ দফায় অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে তারা। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো বলছে, আগামী অক্টোবরের শেষ দিকে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
পরিকল্পনা অনুযায়ী, কোম্পানির ১-৫ শতাংশ কর্মী চাকরি হারাতে পারেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির মূল বিনিয়োগ ব্যাংকিং ও ট্রেডিং বিভাগের নিচের দিকের কিছু জনবল ঝুঁকিতে পড়তে পারে। তবে রয়টার্সের পক্ষে বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সায় দেয়নি গোল্ডম্যান স্যাকস কর্তৃপক্ষ।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ৫০০ কর্মী ছাঁটাই করে নিউইয়র্কভিত্তিক বৃহৎ এ বিনিয়োগ প্রতিষ্ঠানটি।










