ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি সই করেছে রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেড। সম্প্রতি গুলশানে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার লিউ গুইলং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া তারা নিজেদের সুবিধামতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘প্রাইমপে’ সেবাটি উপভোগ করতে পারবেন।