চিলির জ্বালানি তেল বিক্রেতা প্রতিষ্ঠান এসম্যাক্স ডিস্ট্রিবিউশন পুরোপুরি অধিগ্রহণ করেছে সৌদি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আরামকো। এসম্যাক্সের ব্যবসায়িক পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত রয়েছে খুচরা জ্বালানি স্টেশন, বিমানবন্দর অপারেশন, জ্বালানি বিতরণ টার্মিনাল ও লুব্রিকেন্ট মিশ্রণ প্লান্ট। গত বছরের সেপ্টেম্বরে প্রথমবার এ অধিগ্রহণের ঘোষণা আসে, যা চূড়ান্ত হয়েছে চলতি মার্চের প্রথম দিনে। এ অধিগ্রহণকে আন্তর্জাতিক খুচরা বাজারে নিজেদের উপস্থিতি প্রসারে বড় সুযোগ হিসেবে দেখছে আরামকো।