পাশাপাশি ইস্পাহানির মালিকানাধীন নেপচুন চা বাগানের চা শ্রমিক জেসমিন আক্তার ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন। ইস্পাহানি গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি জাতীয় চা দিবস ২০২৬ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের হাতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ তুলে দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ চা-বাগান’ ক্যাটাগরিতে মির্জাপুর চা বাগানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ও পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি। এছাড়া নেপচুন চা বাগানের চা শ্রমিক জেসমিন আক্তার ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে পুরস্কার নেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ; টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ্‌ মঈনুদ্দীন হাসান এবং বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান উপস্থিত ছিলেন। এছাড়া দেশের চা শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিরা এ অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, বাংলাদেশে চা-শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে জাতীয় চা পুরস্কার দেয়া হয়।