ইউনিভার্সেল মেডিকেল কলেজের এমবিবিএস দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।—বিজ্ঞপ্তি