সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজাররা বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, আমানত বৃদ্ধি, কলাকৌশল ও গ্রাহকসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমডি মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা বলেন, ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠির দোরগোঁড়ায় আধুনিক ও শরিয়াহ-সম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরো জোরদার করছে।’ তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরো গতিশীল করার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত গ্রাহকসেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।