রাজধানীর ২২ নম্বর মগবাজারে সিটি মার্ট লিমিটেডের পরিচালনায় ‘অ্যাট দ্য টেবিল’ ফুড কোর্ট চালু করা হয়েছে। সম্প্রতি রেস্টুরেন্টটি উদ্বোধন করেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এ সময় ইলিয়া রাজ হোসেনসহ কোম্পানির অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। এ ফুড কোর্টে থাকবে বিভিন্ন স্বাদের ভিন্ন ফুড স্টল ও কুইজিন। এছাড়া আছে ১০০টির মতো গাড়ি পার্কিং সুবিধা ও শিশুদের খেলাধুলার জন্য শিশু কর্নার।