ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা সাউথ, যশোর, রাজশাহী ও রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য সাইবার সিকিউরিটি প্রটেকশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডিএমডি মো. নাইয়ার আজম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে মূল বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাঈদ।
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন শীর্ষক কর্মশালা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা সাউথ, যশোর, রাজশাহী ও রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য সাইবার সিকিউরিটি প্রটেকশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।










