ব্যাংক এশিয়া ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এমএ বাকী খলীলী, পরিচালক এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ব্যাংক এশিয়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ব্যাংক এশিয়া ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন।










