চলবে ৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উৎসবে ৪০টিরও বেশি স্টলে প্রিমিয়াম ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ডের কিউরেটেড কালেকশন প্রদর্শিত হচ্ছে। কেনাকাটার পাশাপাশি বিনোদনের জন্য এ আয়োজনে থাকছে ফ্যাশন শো, কমেডি অ্যাক্ট, লাইভ ম্যাজিক পারফরম্যান্স এবং ২০ জনেরও বেশি জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে দেখা করার সুযোগ (মিট অ্যান্ড গ্রিট সেশন)। উৎসবের অংশ হিসেবে সেন্টারপয়েন্ট শপিং মল কর্তৃপক্ষ ‘ঈদ লাকি ড্রপ’ ক্যাম্পেইন চালু করেছে। অংশগ্রহণকারী আউটলেটগুলো থেকে প্রতি ৩ হাজার টাকা কেনাকাটার জন্য ক্রেতারা একটি করে কুপন পাবেন। পুরস্কারের তালিকায় রয়েছে আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ থেকে শুরু করে স্মার্টফোন এবং হোম অ্যাপ্লায়েন্স। প্রথম পুরস্কার হিসেবে থাকছে, ‘ঢাকা-মালদ্বীপ-ঢাকা কাপল এয়ার টিকিট’, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে, ‘ঢাকা-শ্রীলংকা-ঢাকা কাপল এয়ার টিকিট’ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি আইফোন ১৭ প্রো। ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসের ম্যানেজার মবিনুল হক বলেন, ‘প্রতিটি কেনাকাটা দর্শনার্থীদের আকর্ষণীয় পুরস্কার জেতার সম্ভাবনা বাড়াবে। যত বেশি কেনাকাটা, জেতার সম্ভাবনাও তত বেশি।’