ঢাকার গুলশানে প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিসিও তৌহিদুল আলম খান।