এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম; বিআরএইচসির উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস বিভাগ) আবিদুর রহমান এবং গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালের ব্যবস্থাপক (আন্তর্জাতিক ব্যবসা বিভাগ) লিউ ওয়েনজুয়ান ও শেনজেন হেংশেং হাসপাতালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঝাং ফান উপস্থিত ছিলেন।
যমুনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ কৌশলগত অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠান তিনটি রোগী রেফারেল, চিকিৎসা সমন্বয় এবং চীনে উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তির জন্য একটি সমন্বিত ও পেশাদার কাঠামো গড়ে তুলেছে। বিআরএইচসি প্রধান মেডিকেল ফ্যাসিলিটেটর হিসেবে রোগীর সমন্বয়, হাসপাতালের সঙ্গে যোগাযোগ এবং সামগ্রিক সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এ চুক্তির উল্লেখযোগ্য দিক হলো যমুনা ব্যাংকের সব কার্ডধারীদের জন্য বিশেষ ছাড় সুবিধা। চীনে গ্রাহকের চিকিৎসার মোট ব্যয় ২০ হাজার আরএমবি অতিক্রম করলে শর্তসাপেক্ষে মোট চিকিৎসা খরচের ওপর সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেনজেন হেংশেং হাসপাতালের মার্কেটিং ম্যানেজার গুও চেং ঝুও, ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের পরিচালক উ পেং, বিআরএইচসির প্রকৌশলী মো. মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।










